দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রাম সফরে আসছেন। তিনি সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামে এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।
আয়োজকরা জানান, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত টগরাইহাটে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া দলের সদস্যসচিব আখতার হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এমএম/